আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীর পুঠিয়ায় কুখ্যাত মাদক কারবারি ‘জাকির’ গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, আতিক :

রাজশাহীর পুঠিয়ায় ইয়াবা ও ফেন্সিসিডিলসহ মাদক সম্রাট ও কথিত একটি বাহিনীর সোর্স হিসেবে পরিচিত জাকির হোসেন (২৮) কে অবশেষে গ্রেফতার করেছে পুঠিয়া ,থানা পুলিশ।

এসময় জাকির এর কাছ থেকে ২৫০ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ৫২টি খালি বোতল ও ২৫০ টি বোতলের কর্ক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী নামাজগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

মাদকবিরোধী এই বিশেষ অভিযানে এসআই আব্দুস সালাম আজাদের নেতৃত্বে এএসআই মুশফিকুর রহমান, এএসআই আবেদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ