আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীর পবা-মোহনপুর এর সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেফতার

ইমতিয়াজ উদ্দিন, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৬ অক্টোবর) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যা‌পিড এ‌্যাকশন ব্যাটা‌লিয়ান (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার আসামীকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ