আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীর গোদাগাড়ী প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও মাস্ক বিতরন

 

 

গোদাগাড়ী উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে”মাস্ক ব্যবহার করুন, নিরাপদে থাকুন”
এই স্লোগানে আজ ১০শে জুন বুধবার বেলা সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উপজেলা প্রশাসন স্কাউট দলের সদস্যদের সাথে নিয়ে উপজেলা হতে গোদাগাড়ী বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ ফিরোজ চত্বরে এসে রাস্তার পথচারী ও বিভিন্ন পরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন গোদাগাড়ী উপজেলা প্রশাসন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক ও স্কাউট দলের সদস্যবৃন্দ।

এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ এমরানুল হক হ্যান্ড মাইকের মাধ্যমে নিরাপদ দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত যে সকল ব্যক্তি আর্থিক ভাবে স্বচ্ছল হওয়ার পরেও কারও মুখে মাস্ক না থাকলে বা মাস্ক নাক,মুখে না পড়ে ঝুলিয়ে রাখলে গুনতে হবে মোবাইল কোর্টে জরিমানা।গরীব দুস্থ মানুষের মুখে মাস্ক না থাকলে প্রশাসন কর্তৃক সরবরাহ করা হবে বলে গতকাল জানিয়ে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক জনাব হামিদুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ