বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ:
রাজশাহীতে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির শঙ্কট নিরসনের লক্ষ্যে টিউবয়েল স্থাপন করছে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট (এইচএমসিটি)
নামে একটি জনসেবামূলক সংস্থা।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় নগরীর রামচন্দ্রপুর হাদির মোড় এলাকায় টিউবয়েল স্থাপনের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। স্থানীয় সমাজসেবক আব্দুল সোবহানের সার্বিক তত্বাবধানে এবং আমেরিকা প্রবাসী ড. মোহাম্মদ শাজাহানের অথার্য়নে ট্রাস্ট্রের পক্ষ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এদিন টিউবয়েল স্থাপন কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মাঝে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য রাকিবুল হাসান শুভ, ২৬ নম্বর ওয়ার্ড আহবায়ক ইউসুফ আলী, বিপুল হাসান, মো. রিপন
উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।