আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে  মাদকসহ আটক ১ 

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে  ৬০০ গ্রাম গাঁজা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত হলো রাজশাহী জেলার মোহনপুর থানার বসন্ত কেদার গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ পিয়ারুল ইসলাম(৩৩)।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১২ এপ্রিল ২০২২ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান,
এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,পবা থানার মধুসুদনপুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের  টিমটি বিকেল সাড়ে ৫ টায় ঘটনাস্থল হতে আসামী মোঃ পিয়ারুলকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, উদ্ধারকৃত গাঁজা গুলো অপর মাদক ব্যবসায়ী মোঃ সনি (২৭) এর কাছ থেকে ক্রয় করেছেন। জিজ্ঞাসাবাদে আরো জানান তারা একত্রে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছিলেন।
অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ