আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত এক 

 

জিয়াউল কবীর
রাজশাহী ব্যুরো :

রাজশাহীতে বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে ব্যাটারি চালিত অটোরিক্সার এক মহিলা যাত্রী নিহত ও চালক যাত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার বেলা সারে এগারটার দিকে নগরীর দাশপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিলা অটোরিক্সার চালক ও আহতদের তৎক্ষণাৎ পরিচয় পাওয়া যাইনি।

এদিকে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।
বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, একটি অটোরিক্সা ৩ জন যাত্রী নিয়ে নগরীর ডিংগাডোবা মোড় থেকে রেলগেটের দিকে যাচ্ছিল। গতি পথে অটোরিক্সাটি যখন দাশপুকুর মোড়ে পৌঁছায় তখন উল্টো দিক থেকে আসা মাসুম নামের একটি বাস ওই অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক মহিলা যাত্রী নিহত ও চালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা চালক ও হেলপারের কঠোর শাস্তি দাবি করেন।

মাসুম এন্টারপ্রাইজ নামের একটি বাস যাত্রী নিয়ে শহর থেকে উল্টা রাস্তাায় গোদাগাড়ির দিকে যাবার সময় এ দুর্ঘটনা হয়েছে বলে প্রত্যক্ষকারীরা জানিয়েছে। এদিকে
মরদেহ উদ্ধারের পর রাজশাহী মেডিকল কলেজের মর্গে ময়নাতদন্ত জন্য রাখা হয়েছে।
মাসুম বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে বলে রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন জানিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ