আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে ও বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ আতিক রাজশাহী

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁ থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন। এ সময় ওই তরুণীর সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করে।

পরবর্তীতে সে বিষপান করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ওই যুবক কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ