আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে তিনটি বিদেশী পিস্তলসহ আটক

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব একটি অপারেশন দল।

সোমবার (১৮ এপ্রিল ২০২২) রাত্রি অনুমানিক ১২দিকে র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী
থানাধীন বালিয়াঘাট্টা কাশিমপুর গ্রামে র‍্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার,

পিএসসি, জি এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন । এইসময় ০৩টি বিদেশি পিস্তল,০৭টি ম্যাগাজিন,১৯রাউন্ড গুলি,একটি মোবাইল,নগদ ৫৯০ টাকাসহ চাঁপাইনবাবগঞ্জ থানা ও জেলার তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৫), কে আটক করেন।

আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জায়গায় বিক্রয় করতেন বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ গোপনে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিলেন।

উক্ত আসামীকে গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ