আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে ডিবি পুলিশ  পরিচয়ে  ৬ লক্ষ ৬৩ হাজার টাকা ছিনতাই অভিযোগ

 কাটাখালী প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহী কাটাখালী শ্যামপুর নতুন পাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৬ লক্ষ ৬৩ হাজার টাকা ছিনতাই অভিযোগ করেছেন একজন চালের ব্যবসায়ী৷ ভিকটিম জানান তাঁর নাম মোঃ মোতাহার হোসেন (৬০) বাড়ি শ্যামপুর চরপাড়া৷ তিনি একজন পেশায় চাল ব্যবসায়ী৷ তিনি  জানান চালের টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন এমতাবস্থায় রাস্তা দিয়ে যাওয়ার পথে পিছন থেকে দুটি মোটর সাইকেল করে আসে চারজন তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক ভাবে আমার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যাই। বিষয়টি পুলিশকে জানানো হলে আরএমপির উর্ধতন কর্মকর্তা ও কাটাখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান  ঘটনাস্থলে এসে প্রাথিমক তদন্ত শুরু করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরে আমি সহ আমার উর্ধতন অফিসার এসেছেন। ভিকটিমের প্রাথমিক অভিযোগ পেয়েছি, ভিকটিম থানায় লিখিত অভিযোগ করবে বলে জানিয়েছেন । পুলিশ আরও জানান আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ