আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি, আব্দুর জব্বার সুজনের মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

 

শাহ আলম, জেলা প্রতিনিধি রাঙ্গামাটি :

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সাহসী ও রাজপথের লড়াকু সৈনিক, অন্যায়ের প্রতিবাদী, ছাত্রসমাজের অহংকার আব্দুর জব্বার সুজনের মাতা মোসাম্মৎ শামীমা বেগম গত ৯ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:১৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা কে রাঙ্গামাটি বনরুপা ফরেস্ট রোড কবরস্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ ও বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার (সুজন) এর মাতার মৃত্যুতে উপজেলা ছাত্রলীগের সকল কমিটির উদ্যোগে,১০শে জুলাই শুক্রবার বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইছহাকের বিশেষ তত্ত্বাবধানে, বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মার পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মিজানুর রহমানের বাবা মরহুম হাজি সাবের হোসেন চৌধুরীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ