আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

রাঙ্গামাটিতে পিসিআর ল্যাবে কর্মরত ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

 

শাহ আলম, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি সরকারি হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণের পিসিআর ল্যাবে কর্মরত তিন শ্রমিকের মধ্যে দুই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। রাঙ্গামাটি সরকারি হাসপাতালে বিদ্যুৎ সাবস্টেশন থেকে মূল ভবনে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, ১৪ জুলাই মঙ্গলবার আনুমানিক সকাল ১১ টায় পিসিআর ল্যাবে কর্মরত ৩ শ্রমিক বিদ্যুৎ সংযোগের কাজের জন্য, মাটি খননের সময় দুই শ্রমিক মোঃ আব্দুল আজিজ (৩৫) এবং মোহাম্মদ আনোয়ার হোসেন (৩৭) বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাদের দুজনেরই বাসা রাঙ্গামাটির পুরাতন পুলিশ লাইন এলাকায়। মারা যাওয়া দুই শ্রমিকের ময়নাতদন্ত শেষে কোতোয়ালী থানা পুলিশ তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবেন বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ