নিজস্ব প্রতিবেদক :
গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ অ্যাকাডেমিক কাউন্সিলরে ১৫ তম সভায় সভার সভাপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এ ব্যাপারে প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন।
এক প্রেস বিজ্ঞত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, মোঃ শাহ্ আলী।
ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ‘কোভিড ১৯ মহামারিসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেশনজট এড়ানো ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ঈদ-এর ছুটি শেষে আগামী ১০ মে ২০২২ মঙ্গলবার থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।