আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রবীন্দ্র থিয়েটার, শাহজাদপুর আয়োজনে”দ্রোহে ও প্রেমে রবীন্দ্র নজরুল স্মরণে 

শাহজাদপুর প্রতিনিধি :

হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে ”
এই প্রতিপাদ্যতে রবীন্দ্র থিয়েটার, শাহজাদপুর আয়োজন করে ৷

“দ্রোহে ও প্রেমে রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান” গত ৩০ আগষ্ট, শুক্রবার বিকেলে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন জে জে কল্যাণ ট্রাস্টে। রবীন্দ্র থিয়েটারের সভাপতি মো: মাহবুবুর রহমান মিলনের সভাপত্বিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী দিয়ে আলোচনা করেন, নজরুল শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রিনা , সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতহিংহ শুভ, সংগীত বিভাগের শিক্ষক ,অনুরাধা মন্ডল ,  মো: বুলবুল আহমেদ, মো: রাশিদুল ইসলাম , প্রশান্ত পোদ্দার , মো: নজরুল ইসলাম , বাংলা বিভাগের শিক্ষক নূর-ই-নুসরাত ,সাংস্কৃতিক কর্মী বলরাম সূত্রধর, নাহিন খান , সংগঠক ভবেশ সূত্রধর , নাট্যকর্মী মওদুদ আহমেদ, সোলাইমান হোসেন প্রমুখ৷ ভক্তরা বলেন তরুণ প্রজন্মের প্রতি রবীন্দ্র নজরুলের শিল্প ও সাহিত্য চর্চা করার আহ্বান জানান ৷ উক্ত অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল সংগীত ও গজল পরিবেশন করেন, ইয়াতহিংহ শুভ , অনুরাধা মন্ডল , রাকিবুল শুভ্র,বুলবুল আহমেদ, রাশেদুল ইসলাম, মো: আনিউজ্জামান , মীর বাবুল, সাংবাদিক নুপুর কুমার রায়, রবিউল ইসলাম৷ নজরুলের কবিতা পাঠ করেন, মঞ্চ অভিনেতা সাংবাদিক বাবুল হাসান , আবৃত্তি ও নৃত্য শিল্পী ইমন হাসান , শান্তব্রত সাহা , বকুল হোসেন, অপু রায়, সজিব হোসেন সহ অন্যান্যরা ৷ উক্ত অনুষ্ঠানটি এক পর্যায় বৈঠকী গানের আসরে রূপ নেয় ৷
অনুষ্ঠান সঞ্চলনা করেন মঞ্চ অভিনেতা আহসান হাবীব ৷
উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন, রবীন্দ্র থিয়েটারের সাধারণ সম্পাদক, মেহেদি হাসান হিমু ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ