আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রবীন্দ্রনাথের ১৬১তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

রবীন্দ্র স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারী বাড়িতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি হল রুমে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন সুলতানা’র সভাপতিত্বে উক্ত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান।

এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৮, ৯ ও ১০ মে শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ