আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রংপুর জেলা যুবলীগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিবেদক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবু লক্ষীন চন্দ্র দাস ও কামরুজ্জামান শাহীনের নেতৃত্বে আজ (২১ ফেব্রুয়ারি ) সোমবার সকাল ৭.০১ মিনিটে রংপুর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে

কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ সহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা যুবলীগ।

এই সময় রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবু লক্ষীন চন্দ্র দাস বলেন,
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব‍্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন।

১৯৫২ সালে এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন‍্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষনে অনেক তরুণ শহীদ হন। আমি রংপুর জেলা যুবলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবু লক্ষীন চন্দ্র দাস, কামরুজ্জামান শাহীন।
রংপুর জেলা যুবলীগের সদস্য জাহেদুল ইসলাম বাবু, নওশাদ আলম রাজু, রাকিবুল ইসলাম রাকিব,

যুবনেতা, হীমেল মিত্র অপু, মাহাফুজার মিলন
সবুজ,ইনসান, তামিম, মিলন, সৈকত, বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ