আজ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ ইং

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হলেন মাশরাফি


সাকিব হাসান:
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

মাশরাফী ছাড়াও নতুন আরো যারা প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হলেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, আবু আহমেদ নাসিম পাবেল, শেখ শহীদ উদ্দিন, খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

যুবলীগের এবারের কমিটির সদস্য সংখ্যা ১৫১ থেকে ২০১ জনে উন্নীত করা হয়েছে। এখানে সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে আসা নতুন মুখ রয়েছে ৩০ জন।

সিসি কমিটি থেকে ৪০ জন, নানক-আজম ও গত কমিটি থেকে নতুন পুরাতনের সমন্বয় করে ২০১ সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া এই কমিটিতে কয়েকজন সাংবাদিকেরও জায়গা হয়েছে।

এ ছাড়া যুবলীগের গত কমিটিতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও ৫৫ বছরের বেশি বয়স হওয়ায় প্রায় ৭৩ জন বাদ পড়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ