আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

যশোরের শার্শার ডিহিতে ১০বিঘা জমিতে ড্রাগন চাষ

 

মো:নয়ন সরদার
শার্শা প্রতিনিধি

শার্শার সীমান্তবর্তী ডিহি ইউনিয়নে ফুলসারা গ্রামে ভিয়েতনামের জাতীয় ফল ড্রাগন ফল চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন
ড্রাগন চাষী রাশিদুল ইসলাম।

৪ বছর আগে ৩ বিঘা জমিতে কিছু চারা দিয়ে শুরু করেন ড্রাগন ফল চাষ। এখন রাশিদুল ইসলাম ১০ বিঘা জমিতে ৭ হাজার ড্রাগনের চাষ করছে৷ ৷ তিনি জানান কিছু দিন আগে ঘুর্ণিঝড় আম্পানের কারণে তার জমির অনেক গাছের ক্ষতি হয়েছে। এবং তিনি এখন নিজে চারা তৈরি করে তা বিক্রি করছেন যদি কেউ চারা কিনতে চাই তাহলে ০১৭২৯-৮৬৯৮৯৮ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

ড্রাগন চাষী রাসিদুল ইসলাম বলেন, ৪ বছর আগে ৩ বিঘা জমিতে ড্রাগন চাষ শুরু করেছিলাম এখন আমার ১০ বিঘা জমিতে প্রায় ৭ হাজার গাছ রয়েছে। করোনা ভাইরাসের কারনে এই মৌসূমে ড্রাগন ফলের দাম পাওয়া যাচ্ছে না তবে স্বাভাবিক সময়ে দাম ভালোই পাই। এটি একটি লাভজনক ব্যবসা।আমি আগে ৫০০-৬০০ টাকা দরে কেজি বিক্রি করেছি ৷ এবং একটা বিষয় ভালো লাগছে বর্তমান মহামারী করোনার মধ্যে ও ড্রাগন ফলের ব্যাপক হারে চাহিদা রয়েছে৷ ঢাকা -খুলনার বড় ব্যবস্যায়ীরা এসে আমার ক্ষেত থেকে ড্রাগন সংগ্রহ করে ৷তাই বাজারজাত করণে আমার কোনো সমস্যা হয় না ৷ এবং ড্রাগন ফল অল্প কিছুদিন রেখে দিলে ও ক্ষতি হয় না ৷

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, শার্শার ডিহি ইউনিয়নের ফুলসাড়া গ্রামের ড্রাগন চাষী রাসিদুল ইসলামকে সব সময় কৃষি অফিস থেকে পরামর্শ দেয়া হচ্ছে। এটি লাভজনক ব্যবসা হওয়াতে শার্শা উপজেলার চাষীরা দিন দিন ড্রাগন চাষে আগ্রহী হচ্ছে। এবং তিনি আরো জানান তুলনা মূলক আমাদের উপজেলায় ড্রাগন চাষ খুবই কম যে কারণে বাজারে সব সময় অন্য ফলের থেকে ড্রাগনের ব্যাপক চাহিদা থাকে৷ ভালো ড্রাগন ফলের কেজি পাইকারি দরে ২২০-২৭০টাকা থাকে ৷ এছাড়া ও ভালো মানের ড্রাগনের দাম ৫শত থেকে ৬শত ও পাওয়া যায় ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ