আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক কলেজ ছাত্র

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২২) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলের দিকে উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রেজাউল করিম পাবনার ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব মোড়ের আবুল কাশেমের ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঈদের আগে রেজাউল করিম খোকশাবাড়ি গ্রামের তার বড় ভাই রফিকুল ইসলামের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসেন। আজ বিকেলে কয়েক বন্ধুর সাথে এনায়েতপুরে নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারনে সাথে থাকা বন্ধুদের অগোচরে হঠাৎ সে তলিয়ে যান।

এরপর বিষয়টি জানাজানি হলে বেলকুচি থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম সহ স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান চালায়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ