আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মোহনপুরে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মোহনপুর থানাধীন পাটুরিয়া এলাকায়
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি
মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার (২৯ নভেম্বর ২০২০) সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে পাকুরিয়া এলাকায় অপারেশন পরিচালনা একজন মাদক ব্যবসায়ীকে ২৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।
 গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোহনপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুর রহমান এর ছেলে মোঃ আব্দুল আলীম
(৩২) ।
গ্রেফতারকৃত
আসামীর রিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ