আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

মেসভাড়া,বাড়িভাড়া সংক্রান্ত  শিক্ষার্থীদের পাশে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগ

 

 

আব্দুর রহমান ,খিলগাওঁ থানা প্রতিনিধি:

 

 

করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা তাদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া প্রদানে চরম ভোগান্তিতে রয়েছে। শিক্ষার্থীদের এই মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

তাদের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে রয়েছে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান)

ইতিমধ্যেই আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান) মালিবাগে কয়েকজন শিক্ষার্থীর মেস ভাড়া মওকুফে পদক্ষেপ নিয়েছে এবং তাদের আর্থিক ভাবে সহায়তা করেছে। তিনি আবুজর গিফারী কলেজের সকল শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান) বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মতে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমি কয়েকজন শিক্ষার্থীর মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যায় সহায়তা করেছি। আবুজর গিফারী কলেজের সকল শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যা নিরসণে আমি যথাসাধ্য চেষ্টা করবো।ম

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ