আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক (অবঃ) বীরবিক্রম এর পরিবারকে নৌবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন চাপাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নৌসদস্য মরহুম আব্দুল খালেক (অবসরপ্রাপ্ত) বীর বিক্রম (দেড়িতে উপাধি প্রাপ্ত) এর পরিবারকে নৌবাহিনীর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ২৫শে আগস্ট বুধবার বিকাল তিনটার দিকে নৌবাহিনীর একটি টিম এসে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের কবর জিয়ারত করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের  প্রতি সমবেদনা জানান ।
 শেষে জনতার মাঝে করনা ভাইরাসের সচেতনতায় মাক্স বিতরণ করেন।
পরে মরহুমের স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। উল্লেখ্য তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) গত ৩০শে জুলাই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে এক স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুম আব্দুল খালেক রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা দেওপাড়া ইউনিয়ন চাপাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এক জুলাই১৯৬৩ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান এবং ১৯৬৯ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
স্বাধীনতা যুদ্ধে সাত নম্বর সেক্টরের সাব সেক্টর-৪ এর অধীনে  পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে  মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
 মুক্তিযুদ্ধে এই বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ইউনিয়নের খেতুর গ্রামে হানাদার বাহিনীর ক্যাম্প ধ্বংসের সময় শত্রু পক্ষের বুলেটে আঘাতপ্রাপ্ত হন ।
 মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার অবসরপ্রাপ্ত নৌসদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেককে (বীরবিক্রম) উপাধিতে ভূষিত করেন ।
 দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বলেন, দেওপাড়া ইউনিয়নের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক (বীরবিক্রম) তিনি আমার এলাকার গর্ব ছিলেন তাকে হারিয়ে দেওপাড়া বাসী গভীরভাবে শোকাহত তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি।
এইসময় মরহুমের দুই পুত্র সহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।তার এই মৃত্যুতে বাংলাদেশ নৌ বাহিনী গভীর শ্রদ্ধা ও  শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ