আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুরের গণমানুষের নেতা গাজীপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৯ মার্চের মহানায়ক , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সাহেব সস্ত্রীক এবং তার একান্ত সহকারী এবং কালিয়াকৈর উপজেলার মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব সেলিম আজাদ করোনাভাইরাস আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনায় আটাবহ শ্রীশ্রী যশোমাধব আশ্রম এ এক বিশেষ প্রার্থনা সভার অনুষ্ঠান করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত সকলে আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে এবং দেশ ও জাতির তথা সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের আরোগ্য কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ