শাহ্ আলম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
অদ্য ২৯/০৬/২০২০ ইং তারিখ, বিকাল ৩ঃ৩০ ঘটিকায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (BFDC) , কাপ্তাই উপকেন্দ্রের পক্ষ থেকে লেক বন্ধকালীন মা মাছ রক্ষার অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিশেষ টহল টীম গাছকাটাছড়া মুখ ও কেংরাছড়ি বিলে ঝটিকা অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১টি মাছ ধরার নৌকা ও প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন BFDC কাপ্তাই উপকেন্দ্রের ম্যানেজার জনাব মোঃ মাসুদ আলম, মার্কেটিং অফিসার সোয়েব সালেহীন, শাখাওয়াত হোসেন, নুরু মিয়া , আবুল হাশেম, সুভাস চাকমা ও আলমগীর মল্লিক সহ বেশ কয়েকজন। এ সময় কাপ্তাই উপকেন্দ্রের ম্যানেজার জনাব মোঃ মাসুদ আলম’কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, লেক বন্ধকালীন সময়ে মাছ ধরার অভিযোগে জাল ও নৌকা জব্দ করা হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত লেকে মাছ ধরা বন্ধ রয়েছে।