নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে BSAN আয়োজিত মাসিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজে এখনও মাসিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা, লজ্জা ও কুসংস্কার বিদ্যমান—এই বিষয়গুলো উন্মোচন করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।
আলোচনায় অংশ নেন BSAN-এর হেলথ এডুকেটর প্রিন্স ঘোষ ও রোজানা রিয়া, যারা বাস্তব অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক তথ্যের আলোকে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা করেন। তারা menstrual hygiene, মানসিক চাপ মোকাবিলা এবং রোহিঙ্গা নারী ও কিশোরদের জন্য স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ইউনিটের কয়েকজন সদস্য, যারা আয়োজন পরিচালনা এবং অংশগ্রহণকারীদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইভেন্ট চলাকালে মাসিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে ভবিষ্যৎ গবেষণার জন্য তথ্যও সংগ্রহ করা হয়, যাতে পরবর্তী প্রকল্পগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রিন্স ঘোষ বর্তমানে Best Diplomats–এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও যুক্ত আছেন।
BSAN জানিয়েছে, ভবিষ্যতেও তারা মানবিক ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কার্যক্রম অব্যাহত রাখবে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে নারী ও কিশোরদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য।