আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ ইং

মান্দায় ৮০ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

নওগাঁ  প্রতিনিধি:

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার ওসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কয়াপাড়া এলাকায় তাকে আটক করা হয়। তিনি উপজেলার আরজি জিনারপুর গ্রামের আজাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৮ পাতায় মোট ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ