আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মানিকগঞ্জ গঙ্গাধরপট্টি দুর্গা মন্দিরে আসন্ন দুর্গোৎসব-২০২০ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

শনিবার (১৮ই জুলাই) মানিকগঞ্জ জেলার পৌর শহরের গঙ্গাধরপট্টি সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আসন্ন শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব ২০২০ উদযাপনের বিষয়ে পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গঙ্গাধরপট্টি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ডাঃ উমেশ চন্দ্র সরকার। সভার প্রথমে মহামারী করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন ও দ্রুত করোনার প্রাদুর্ভাব থেকে বিশ্বের মুক্তি এবং সকলের সুস্থ্যতা কামনায় প্রার্থণা করা হয়।

পরবর্তীতে বিগত ২০১৯ সালে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা, শ্রীশ্রী লক্ষ্মীপূজা, শ্রীশ্রী কালীপূজা, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব সকলের সামনে উপস্থাপণ করা হয়। সভায় জানানো হয়, বিশ্বমহামারী করোনার কারণে সরকারের নির্দেশনা মেনে এবছর শারদীয় দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার প্রেক্ষিতে সরকারের নির্দেশনা মেনেই এবছর গঙ্গাধরপট্টি সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এড. সুবোধ চন্দ্র নন্দী (পিন্টু), সহ-সভাপতি শ্রী রতন মজুমদার, শ্রী অরুণ সরকার, শ্রী ভাষান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শ্রী কার্ত্তিক চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক এড. সুনীল মন্ডল, শ্রী তাপস রাজবংশী, সহ-দপ্তর সম্পাদক শ্রী রঞ্জিত রায়, সহ-কোষাধ্যক্ষ শ্রী কিশোরী মোহন মন্ডল, প্রচার সম্পাদক শ্রী শুভাশিস গোস্বামী (মহাদেব), সহ-সেবায়েত শ্রী আনন্দ সরকার, অরবিন্দ সরকার, গৌর সরকার প্রমুখ। সভা সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সমন্বয়কারী শ্রী কাশীনাথ সরকার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ