আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মানবতার সেবায় শার্শা উপজেলা ছাত্রলীগ

 

মো:নয়ন সরদার
শার্শা প্রতিনিধি :

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী’র নির্দেশনায় একের পর এক মানবিক কাজ করে কাজ যাচ্ছে যশোর জেলা ছাত্রলীগ।
ইতিমধ্যেই ফ্রী সবিজ বাজার থেকে শুরু করে কৃষকের ধান কেঁটে ঘরে তুলে দিয়ে করোনায় মানুষের সর্তকতায় সাধারণের মনে স্থান করে নিয়েছে যশোর জেলা ছাত্রলীগ। শুধুমাত্র যশোর জেলা ছাত্রলীগই নয়, যশোর জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিট মানবতার সেবায় এগিয়ে এসেছে। আর রওশন ইকবাল শাহী’র হাতে গড়া যশোর জেলা ছাত্রলীগের প্রতিটি কর্মী মানবতার তরে নিবেদিত প্রাণ।
এরই ধারাবাহিকতায় শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি এম.এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ খান মেনন রক্ত দিয়ে এক মুমূর্ষু রোগীকে বাঁচালেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ