আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস । এ উপলক্ষে ১৪ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মিলন কান্তি সুশীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য , আওয়ামীলীগ নেতা ও মাতারবাড়ী ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাষ্টার রুহুল আমিন বিএ বিএড । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার রুহুল আমিন বলেন , মুক্তিযুদ্ধের সময় দেশ থেকে মেধাশূন্য করার উদ্দেশ্যই পাক-হানাদার বাহিনী এই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করে । আমরা দেশের সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা করি । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আয়ুব খান । শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভ্রমর কান্তি শীল, মোস্তাক আহমদ, মোঃ আমজাদ হোছাইন, নাছির উদ্দিন, জয় গোপাল ঘোষ, আবু তাহের, টিটু কুমার শীল, এম তাজুল হক, এনাম উদ্দিন ও মাতারবাড়ী আর্দশ পাবলিক উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তামজিদুল হক প্রমুখ । আলোচনা সভা সঞ্চালনা করেন অত্র বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ আওয়ামীলীগ নেতা সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ ।