কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনে উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ’ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মাতারবাড়ী পুরান বাজার ভূমি অফিসের মাঠে জাতীয় পতাকা উত্তোল ও সম্মান প্রদর্শন করে উক্ত বিজয় দিবস পালন করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমিউদ্দিন , স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাস্টার মোহাম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল, জেলা পরিষদের সদস্য মাস্টার রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ, সহ-সভাপতি কাউছার সিকদার, সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন ভূট্টো সহ আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।