আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে । মহেশখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২৮ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. আজিজুর রহমান বিএ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বর্ষীয়ান নেতা ডা. নুরুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, মহেশখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বিএ ও মাষ্টার লিয়াকত আলী, মোহাম্মদ ফোরকান বিএ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন, মাষ্টার ব্রজ গোপাল ঘোষ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এম. রফিকুল ইসলাম বিএ ও প্রনব কুমার দে, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক এহছানুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাষ্টার মাহাবুব আলম, ছোটমহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল করিম, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শেখ কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম. আবদুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশীদ, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বাবু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদু শুক্কুর, সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ