আজ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ ইং

মহেশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়-মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে আবদুল গফুর (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে । (১১ই জানুয়ারী) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে । জানা যায়, নিহত আব্দুল গফুর (৩৫) একই এলাকার ফিরোজ মিয়ার পুত্র । নিহতের পিতা জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী অছিউর রহমানের পুত্র ইউসুফ ও জালালসহ দুইজন ব্যক্তি নিহত আবদুল গফুরকে মারার জন্য পাগড়াও করে । এক পর্যায়ে তাকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তারা। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান আবদুল গফুর । মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল জানান, আবদুল গফুর নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে । হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ