মোঃ জহুরুল ইসলাম সৈকত বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে অধ্যশতাধিক গরিব ও দুস্থদের মাঝে ঈদের উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মহাস্থানগড় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নুর ইসলাম জনির সঞ্চালনায়,রবিবার বিকাল ৪টায় মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে, ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বগুড়া সদর ৪১ বগুড়া ৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।এসময় তিনি বলেন,
এলাকার অসচ্ছল মানুষদের মুখে হাসি ফুটাতে মহাস্থানগড় প্রেসক্লাবের সাংবাদিকদের যে টুকু সঞ্চয় যোগাড় করে গরীব অসহায়দের মাঝে বিতরণ করছে। এমন সামাজিক কর্মকান্ড সত্যি প্রশংসার দাবিদার, অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ।
মহাস্থানগড় প্রেস ক্লাবের জন্য আমি একটি লেটার দিয়েছি আমার বিশ্বাস তাদের জন্য বসার একটি মাথা গোঁজার জায়গা পাবেন। সেটা তারা যেখানে বসতে পারেন, সেটা করা জন্য আমাকে যদি আরো কিছু করা লাগে আমি সেটা অঙ্গিকার করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মির্জা সেলিম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুনজুরুল আলম, দীপপ্ত টিভির বগুড়া প্রতিনিধি মোঃ সাইদ হোসেন, বগুড়া জেলা কলামিস্ট মোঃ শাহজাহান,
আলহাজ্ব আমিনুর রহমান, রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মটু) আওয়ামী লীগ নেতা মোঃ সানোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মিঠু, উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক এস আই বাদশা,
সহ সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক নুরনবী রহমান, সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, প্রচার সম্পাদক মোঃ জহুরুল ইসলাম সৈকত, দপ্তর সম্পাদক নুর ইসলাম জনি, ক্রীড়া সম্পাদক রিপন মিয়া,
ইছামতী নিউজ’র সম্পাদক মোঃ আক্তারুজ্জান মনির, মোঃ রাসেল সরকার আকাশ, মোঃ আব্দুল আকিম,মো ফজলু হক,মোঃ ফরহাদ সুলতান,মোঃ আঃ গফুর প্রমুখ।