আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মহান বিজয় দিবসে বাংলাদেশ ছাত্র এবং যুব অধিকার পরিষদ, ছাতক-দোয়ারা শাখার শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদকঃ

১৬ই ডিসেম্বর ঐতিহ্য গৌরবময় বিজয়ের ৪৯ তম বছর পদার্পন, মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত শিখা সতের স্মৃতিসৌধ মাধবপুর ছাতকে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ, ছাতক-দোয়ারা বাজার উপজেলা শাখা।

আজ বুধবার(১৬ ই ডিসেম্বর)সকাল ১০ ঘঠিকার সময় ছাতক উপজেলার মুক্তিরগাঁও পয়েন্ট থেকে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানার এবং শ্রদ্ধাঞ্জলি হাতে নিয়ে র‍্যালির মাধ্যমে শিখা সতের সৃতিসৌধ মাধবপুরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়।

পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারা বাজার শাখার আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব, সমন্বয়ক, সহ-সমন্বয়ক সহ সর্বস্তরের নেতা কর্মীগণ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ আলী আসগর সাহেব, যুব অধিকার পরিষদের হান্নান আকাশ, শাহীন আহমেদ, এস আর সুহেল, ছাত্র অধিকার ছাতক উপজেলা শাখার সমন্বয়ক হাফিজ দেলোয়ার ইসলাম, আহবায়ক এস এম এনামুল হক, সদস্য সচিব ইউসুফ আলী আক্কেল, দোয়ারা উপজেলা ছাত্র অধিকারের রুহুল আমিন প্রমুখ।

পরে সকল শহীদের আত্মার মাগফিরাত চেয়ে, দোয়া ও শিন্নি বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ