আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মধুপুরে অবৈধ পলিথিন জব্দ আশি হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে মানিক ষ্টোর এবং শ্যামলী ষ্টোর নামে দুই ব্যাবসায়ীকে আশি হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলা র‍্যাব-১২ এর কম্পানী কমান্ডার এ এস পি এরশাদুল ইসলাম সহ অন্যান্য র‍্যাব কর্মকর্তাগন, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ। কম্পানী কমান্ডার এরশাদুল ইসলাম জানান,
র‍্যাব-১২ এর নিকট তথ্য আসে, মধুপুর এলাকায় অবৈধ পলিথিন মজুদ করে মধুপুর সহ কয়েকটি উপজেলায় বিক্রি করা হচ্ছে।
উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন ব্যাবসায়ীদেরকে ধরতে সকাল থেকে অভিযান চালায় র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম। এবং পলিথিন ব্যাবসায়ীদের তথ্য মতে তাদের গোডাউনে রাখা প্রায় পাচ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। তিনি আরও জানান এ ধরনের অভিযান চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ