মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি-আরাফাত রহমানঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আব্দুল্লাহ্ নামের এক ভুয়া ল্যাব টেকনোলজিস্টকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাফা হাজী আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ল্যাব টেকনোলজিস্ট মো. আব্দুল্লাহ (৪১)কে আটক করা হয়।
পরে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভুয়া ল্যাব টেকনোলজিস্ট আব্দুল্লাহ দোষ স্বীকার করায় তাকে চার মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক আরে জানান পর্যায়ক্রমে মঠবাড়িয়া উপজেলার প্রতিটি সার্জিক্যাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার এ তদন্ত পরিচালনা করা হবে। যাতে করে কোথাও ভুয়া ডাক্তার বা কর্মচারী দারা সমাজের মানুষ প্রতারিত না হয়।