আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ভোলায় ১০ বছরের শিশুর নাটকীয় হত্যা; ঝুলন্ত লাশ উদ্ধার

 

মোঃ মুশফিকুর রহমান, লালমোহন,( ভোলা),প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সরকার বাড়ির প্রাবাসী রিয়াজ সরকারের পুত্র মোঃ সজিব (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। শুক্রবার (২১ আগষ্ট) সাড়ে পাঁচটার দিকে নিজ বাসা থেকে ঐ কিশোরের জুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সজীবের মা রাজিয়া বেগম পরকীয়ার সাথে লিপ্ত রয়েছে দীর্ঘদিন যাবত। রাজিয়া বেগমের পরকীয়া সাথে যুক্ত অভিযোগ প্রমাণিত হওয়ায়,একাধিকবার বিচার করেছেন স্থানীয় ব্যক্তিবর্গ। তার এসব অপকর্মের জন্য, ঐ এলাকার কিছু সচেতন নাগরিকরা প্রতিবাদ গড়ে তোলেন। তাই প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার নিজ সন্তানকে হত্যা করেন রাজিয়া বেগম এমনটাই জানান আর প্রতিবেশী এবং স্থানীয় ব্যক্তিবর্গরা। স্থানীয়রা আরো জানান, নিহত সজীবের লাশ যে অবস্থায় পাওয়া যায়, তাতে ধারণা করা যায় যে এটা পরিকল্পিত হত্যা। ১০ বছরের শিশু এরকম মর্মান্তিক হত্যায় ক্রুদ্ধ এলাকাবাসী।

তবে নিহত সজিবের মা রাজিয়া বেগম, এসব কথাবার্তাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কে বা কাহারা আমার সন্তানকে মেরে ঝুলিয়ে রেখেছে আমি তা জানি না। আমি এর বিচার চাই।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল আমিন বিপিএম জানান, আমরা নিহত সজীবের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ