আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ভাষা শহীদদের স্মরণে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া

রনজিত কুমার পাল (বাবু),নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় ধামরাই উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল ধামরাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ধামরাই উপজেলা পরিষদের মিলনাতনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন (ধামরাই) কৃর্তক আয়োজিত শহীদ দিবস।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইশতিয়াক আহমেদ, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান( পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু),

ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, ইসলামিক ফাউণ্ডেশন ধামরাই উপজেলার কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ