আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ভালুকায় শিশু হত্যা মামলার আসামী গ্রেপ্তার

 

 

মিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা ময়মনসিংহ প্রতিনিধি :

 

ময়মনসিংহের ভালুকায় এক পাষণ্ড মামার হাতে ভাগ্নি রায়না আক্তার (৫) নামে এক শিশু খুন হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা ভরাডোবা ক্লাবের বাজারের বানিয়া ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়না ওই এলাকার রাসেল আহাম্মেদের মেয়ে। ঘটনার পর থেকেই মামা আশাদুল ইসলাম আশু পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে রায়না নিজ ঘরে ছবি আঁকছিল। পরে মামা আশাদুল ইসলাম আশু রায়নাকে তার নিজ ঘরে ডেকে নিয়ে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সন্ধ্যায় রায়নাকে খোঁজা-খোঁজির এক পর্যায়ে মামা আশাদুল ইসলাম আশুর ঘরের মেঝেতে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর থেকেই আশাদুল ইসলাম আশু পলাতক রয়েছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, শিশু হত্যা মামলার আসামীকে গতকাল গ্রেফতার করা হয়েছে এবং আজ আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ