নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার বিকালে পাবনার ভাঙ্গুড়া-চাটমোহর সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম(৪০) স্কুলের এক পিয়ন নিহত হয়েছে। তিনি ভাঙ্গুড়া উপজেলার কলকতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে কর্মরত ছিলেন। রুহুল আমিন নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। তিনি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গুড়া থেকে মটর সাইকেল যোগে তারা চাটমোহর যাবার পথে গুণাইগাছা প্রাথমিক বিদ্যালয় মোড়ে ইট পরিবহনকারী একটি ট্রলির সাথে ধাক্কা খায়। মটর সাইকেলের চালক ও আরোহী দু’জনই ছিটকে সড়কের উপর পড়ে যায়। তখন ট্রলির পিছনের একটি চাকা মটর সাইকেল চালক শহিদুলের পেটের উপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।