মো: ইমতিয়াজ আহম্মেদ, রাজশাহী প্রতিনিধি:
মহান বিজয় ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
দিবস উপলক্ষে দিন ব্যাপি অনুষ্ঠান আয়োজন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
সকাল ৮.৩০ মিনিটে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে কাজলা বিল্ডিং থেকে র্যালি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে সকাল ১০.৩০ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।
ফার্মেসী বিভাগের পক্ষ থেকে র্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক খাদিজা খানম, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, প্রভাষক হাজেরা খাতুন, প্রভাষক জোতির্ময় বর্মন (সভাপতি, ফার্মা বি ক্লাব) ও প্রভাষক সাম্মি আক্তার (কোষাধ্যক্ষ, ফার্মা বি ক্লাব)।
এছাড়াও ফার্মা বি ক্লাব সহ-সভাপতি ইমাতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ ইমন সহ বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর ড. তারান্নুম নাজ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।