আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

বড়লেখায় গৃহবধূর পানিতে ডুবে মৃত্যু

 

 

 

কাইয়ুম সুলতান:

 

 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউপির ধর্মদেহী গ্রামের নজমুল ইসলামের স্ত্রী মিতা বেগম (২৭) নামে এক নারী গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঐ নারী তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতা বেগম বাড়ীর পাশের পুকুরে সকাল এগারোটার দিকে গোসল করতে যান। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

এব্যাপারে বড়লেখা থানার এসআই হযরত আলী মঙ্গলবার সন্ধায় বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ