আজ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ফাহাদ রেজা ও তার দলের শহর ঘুরে স্প্রে কার্যক্রম অব্যাহত

 

হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধিঃ

 

করোনা ভাইরাস প্রতিরোধে শহরের মানুষকে সচেতন করে তুলতে শহরে ঘুরে ঘুরে স্প্রে কার্যক্রম অব্যাহত রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার ফাহাদ রেজা এবং তার দল।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সারা শহরে আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল বেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নিজ শহরের মানুষকে সচেতন করে তুলতে শহরের টেংকেরপাড় থেকে শুরু করে রেলস্টেশন পর্যন্ত স্প্রে কার্যক্রম সম্পন্ন করেছেন ব্রাহ্মণবাড়িয়া ফাহাদ রেজা এবং তার দল।

স্প্রে কার্যক্রম কালে ফাহাদ রেজা ও তার দল মানুষজনকে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান করেন। এছারা স্বাস্থ্য বার্তা সমূহ যেমন সাবান দিয়ে হাত ধোয়া, মূখে মাস্ক পড়া,হাচি কাশির সময় কাপড় ব্যাবহার করা, কাপড় ও বাড়ির আশ পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করে তুলেন। তার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ