আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ব্যান হচ্ছে অপু-মামুনের টিকটক আইডি

নিজস্ব প্রতিবেদক :
বিতর্কিত টিকটকার অপু ভাই ও মামুনসহ কয়েকজনের আইডি ব্যান করা হচ্ছে। টিকটক ছাড়াও লাইকিইতেও তাদের আইডি ব্যান করা হচ্ছে। তরুণ সমাজকে বিপথে নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
৩ জুলাই রাতে ‘সাইবার-৭১’ এর অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের বিতর্কিত মুখ ‘অপু ভাই’কে সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, রোববার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, চীনা অ্যাপ টিকটকে নানা ধরনের বিক্রিত ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু। সামাজিক মাধ্যমে নতুন ‘গ্যাং কালচার’ তৈরি অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ একাধিক টিকটকারের বিরুদ্ধে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ