নুপুর কুমার রায় :
দুর্নীতি নয় উন্নয়ন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগে সিরাজগঞ্জ শাহজাদপুরে বৃহস্পতিবার(২১ জুলাই) সকালে বেলতৈল
ইউনিয়ন পরিষদের সামনে বেলতৈল ইউনিয়ন পরিষদের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেলতৈল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।

বেলতৈল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন বিশ্বাস,
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, সাংগাঠনিক সম্পাদক সৈয়দ আলী মোল্লা, কার্যকারী সদস্য কে এম শরিফুল ইসলাম মনি প্রমূখ।
বক্তারা বলেন, দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারি ৫ টি প্রকল্পের প্রায় ৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাতের কথা তুলে ধরেন এবং দ্রুত রফিকুলের বিচার এবং অপসারন দাবী জানান। তা না হলে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন গরে তোলার হুসিয়ারি দেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর মুঠোফোনে বারংবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।