নিজস্ব প্রতিবেদক :
বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে তিন হাজার দুঃস্থ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ভিজিএফের চাল বিতরণী কার্যক্রম শুভ উদ্বোধন করেন বেলকুচি চৌহালী এনায়েতপুর আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল।
রাজাপুর ইউনিয়নের ৩০০০ জন অসহায় দুঃস্থ পবিরারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম,বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলকোস আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছনিয়া সবুর আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চাল বিতরণের কার্যক্রম পরিচালনায় সরকারী তদারকি অফিসার খোরশেদ আলম, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।