আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বেলকুচিতে বালুবাহী ট্রাক চাপায় দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের বেলকুচিতে বালুবাহী ট্রাকের চাপায় ট্রাক সহ পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর এলাকার চালা সাতরাস্ত পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আব্দুস সামাদের ছেলে রাব্বী (১০) ও সাব্বির (১৩)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুই ভাই বাড়ির পাশে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় বালু-ভর্তি একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে দুই ভাই সহ ট্রাকটি পাশের একটি পুকুরে পরে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে স্থানীয় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক ও হেলপার পলাতক রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ