আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বেরোবি,র ভিসির সাথে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

এম কে আলম: বিশেষ প্রতিনিধি  :

আজ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর সম্মানিত চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সাথে সৌজন্য সাক্ষাত করেন ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ভূঁইয়া ও ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম কামাল সহ বর্তমান কমিটির প্রতিনিধি দল।

ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর সম্মানিত চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর অনুপ্রেরণায় মুজিব জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে চান্দিনা উপজেলায় ১ লক্ষ গাছের চারা রোপন চলতি কর্মসূচির কার্যক্রমের সাথে একাত্ততা পোষন করেন ও তা বাস্তবায়নে কাজ করে যাবে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতি।

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফূল ইসলাম ভূইয়া ও বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এইচএম কামাল জানান,
“প্রফেসর ডক্টর মেজর নাজমুল অাহসান কলিমউল্লাহ বিএনসিসিও চান্দিনায় মুজিব জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে ১ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে আজ ঢাকায় সৌজন্য সাক্ষাত করা হয়েছে। “

ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতি, প্রফেসর ডক্টর মেজর নাজমুল অাহসান কলিমউল্লাহ বিএনসিসিও এর,এই উদ্যোগের বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির উত্তরোত্তর ভবিষ্যত সাফল্য কামনা করে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর সম্মানিত চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেন

“চান্দিনা কে সবুজায়ন করার লক্ষ্যে এক ঝাঁক চান্দিনার গ্রামীণ তরুন যুবক ও ছাত্র,শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মুজিব জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে চান্দিনায় যে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে এই ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতি।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ