নিজস্ব প্রতিবেদক :
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক নির্মানের কাজের মান বজায় রাখতে হবে; যাতে এক পশলা বৃষ্টিতে সড়কের ছালবাকল খসে না যায়। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সাভারের সালেহপুরের দ্বিতীয় সেতু নির্মান কাজ উদ্বোনে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
সেতু মন্ত্রী বলেন, কাজের মান ঠিক না রেখে নির্মান কাজ শেষ করে কোন লাভ নেই। নির্মান কাজে গুনগত মান বজায় রেখে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দেওয়া হচ্ছে। নির্মান ও মেরামতসহ যে কাজ গুলো চলমান রয়েছে তা বর্ষার আগেই যানচলাচল উপযোগী করতে সড়ক ও জনপথ কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছি। মন্ত্রী বলেন, জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন ব্যানার, ফেস্টুন দেখতে পাই, সেগুলো বার বার সরিয়ে ফেলার কথা বলা হলেও না সরানোই সড়ক গুলো সৌন্দর্য হারিয়েছে। এসব ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার জন্য নির্দেশনা দেওয়া হলো।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভার ময়লার স্তুপ গুলো মহাসড়কের পাশে ফেলা হয়। সেগুলো সরিয়ে ফেলার জন্য কতৃপক্ষকে বার বার তাগিদ দেওয়া হলেও তারা অপসারণ করে নি। সুন্দর মহাসড়ক গুলোতে আবর্জনা পড়ে থাকলে খারাপ দৃষ্টান্ত হয়ে দাড়ায়। এতে সড়কের সৌন্দর্য হারাচ্ছে ও সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে। কতৃপক্ষকে আবারও নির্দেশনা দিচ্ছি এসব সরিয়ে ফেলার জন্য। সড়ক নির্মান করলেই হবে না, তা রক্ষনাবেক্ষনও করতে হবে। ওবায়দুল কাদের বলেন, ঢাকা আরিচা মহাসড়কটির পার্শ্ববর্তী এলাকা ছাড়াও কয়েকটি জেলা এবং যারা সড়কটি ব্যবহার করে তাদের কাছে গুরুত্বপূর্ণ। এই সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ও প্রানহানীর ঘটনা ঘটতো। একসময় এই সড়ক মানেই ছিল মরন ফাঁদ। এখন আর তা নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দায়িত্ব গ্রহণের পর যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। ১১ টি বাঁক চিহ্নিত করে ডিভাইডার স্থাপন করে দুর্ঘটনা হ্রাস করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে দুটি ইন্টারসেকশন স্থাপন করে বিশাল সফলতা পাওয়া গেছে। ঢাকা আরিচা মহাসড়ক এখন মরন ফাঁদ নয়। দুর্ঘটনা এখন শূণ্যের কোঠায়। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এটা অত্যন্ত খুশির খবর ব্যস্ততম এই সড়কটি চার লেনে উন্নতিকরণের কাজ চলমান রয়েছে। সালেহপুর দ্বিতীয় সেতুটিও চার লেনে বর্ধিত করার লক্ষে প্রাথমিক কাজ শুরু হয়েছে। তিনি বলেন, আরও একটি খুশির খবর দিচ্ছি, গাবতলি থেকে সাভারের নবীনগর পর্যন্ত মহাসড়কচি ১০ লেনে উন্নতিকরনের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে পরিক্ষা নিরিক্ষার কাজ শেষ হয়েছে। এখন শুধু বিনিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচনের কাজ চলছে। বাংলাদেশে প্রথম ৮ লেনের আধুনিক সাজে ব্রিজ নির্মান হবে গাবতলী ব্রিজ। নবীনগর থেকে পাটুরিয়া জাপানের অর্থায়নে জি টু জির ভিত্তিতে চার লেনে উন্নতি করা হবে। এ উপলক্ষে প্রস্তুতি মুলক কার্যক্রম চলমান রয়েছে। সেতু মন্ত্রী বলেন, মহাসড়কের পাশে বাজার রয়েছে যানজট নিরসনে বাজার এলাকা প্রশস্তকরণ, লেন সেপারেট ও আলোকসজ্জার কাজ এগিয়ে যাচ্ছে। ঢাকা আরিচা মহাসড়কে আগে যে দুর্নাম ছিলো তা এখন আর নেই। সড়কের শৃংখলা ফিরিয়ে আনতে হবে, তাহলে জনগন শস্তি পাবে। এসময় উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবু সাইদ শেখ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আব্দুর সবুর, ঢাকা জোনের অতিরিক্ত প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা নিপা ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।