নিজস্ব প্রতিবেদক :
শাহজাদপুরের পোরজনায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গত তিনদিন ধরে অনশনে বসেছেন এক স্কুল ছাত্রী(১৭)। প্রেমিক মোঃ নাহিদ রানা পোরজনা ইউনিয়নের চর-পোরজনা গ্রামের মাওলানা ইমান আলীর কলেজ পড়ুয়া ছেলে।
এদিকে প্রেমিকার আসার খবর শুনে উধাও হয়েছে প্রেমিক। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর-পোরজনা গ্রামে এ ঘটনা ঘটে।
সরজমিনে সোমবার(৩১জানুয়ারী) অনশনরত স্কুল ছাত্রীর সাথে কথা বলে জানা যায়, প্রেমিক নাহিদ রানার সাথে একবছর আগে থেকে প্রেমের সম্পর্ক চলছে।
এক পর্যায়ে স্কুল ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক করে। কিন্তু বেশকিছুদিন ধরে প্রেমিক নাহিদ রানা বিভিন্ন অজুহাতে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
ফলে বাধ্য হয়েই নাহিদ রানাকে বিয়ে করার আশায় গত শনিবার সন্ধ্যার সময় প্রেমিক নাহিদের বাড়ীতে চলে আসে। স্কুল ছাত্রী আরও বলে, তাকে বিয়ে না করলে তার অবস্থানে অটল থাকবেন এমনকি আত্মহত্যারও হুমকি দেন।
এ ব্যাপারে পোরজনা ইউনিয়ন এর চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু বলেন, আমরা বিষয়টি শুনেছি এবং মেয়ে ও ছেলের অভিভাবকদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত নিস্পত্তি করব।