আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বিলাইছড়ি বাজারে ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করতে অগ্নি নিবারক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-

শাহ আলম, রাঙ্গামাটি প্রতিনিধি :

৩০শে জুলাই বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় বিলাইছড়ি বাজার কমিটির কার্যালয়ের সামনে বাজার কমিটির উদ্যোগে রেডক্রিসেন্ট বিলাইছড়ি ইউনিট কমিটির সার্বিক সহযোগিতায় অগ্নি নিবারক প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহারের সঠিক নিয়ম প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি যুব রেডক্রিসেন্ট ইউনিটের মোহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি অএ বিলাইছড়ি বাজার ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে উক্ত (Fire extinguisher) কিভাবে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় তা জনসম্মুখে দেখান ও প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(p.i.o)সুজন কান্তি দাস। ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দে ওয়ান,বাজার কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দাস, বাংলাদেশ সেনাবাহিনী দীঘলছড়ি জোনের সেনা সদস্য গন। রেডক্রিসেন্ট উপজেলা ইউনিটের সদস্য বৃন্দ। অনুষ্ঠানে পি,আই,ও বলেন অদূর ভবিষ্যতে ভয়াবহ অগ্নিকাণ্ড যেন ঘটতে না পারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিলাইছড়ি বাজারে জনসাধারণকে একটি করে(Fire extinguisher) ও এক বস্তা করে বালি মজুদ রাখার জন্য আহ্বান জানান।অত্র ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান বলেন উক্ত প্রশিক্ষণের মাধ্যমে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণ উপকৃত ও সচেতন হবেন। পাশাপাশি বাজারের পানির হাউস যেন সব সময় ভর্তি থাকে এবং আগুন লাগলে ভীত না হয়ে আগুন নেভাতে(Fire extinguisher) ও পানি ব্যবহার করবেন ও দ্রুত প্রশাসনকে খবর দেওয়ার অনুরোধ করেন। কর্মশালা শেষে বিলাইছড়ি ওয়ার্ডের মেম্বার, প্রিয়ানন্দ বড়ুয়াকে সভাপতি করে ২৫ সদস্য বিশিষ্ট একটি অগ্নিনির্বারক কমিটি গঠন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ